,

আন্দোলনকারীদের সঙ্গে বসবেন ওবায়দুল কাদের

news-image

কোটা সংস্কার আন্দোলনে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে রোববার গভীর রাত পর্যন্ত। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায়। আজ সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বসার কথা রয়েছে ওবায়দুল কাদেরের।

রোববার রাত দেড়টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাঙ্গন ও হলে ফিরে যেতে অনুরোধ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোটা সমস্যা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন।

নানক বলেন, তিনি সরকারের পক্ষ থেকে এখানে এসেছেন। প্রধানমন্ত্রী পুরো ঘটনা অবগত। আন্দোলনকারীদের মধ্যে যাদের আটক করা হয়েছে, এরই মধ্যে তাদের  ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি চক্র নানা গুজব ছড়িয়ে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করতে চায় জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আন্দোলনকারী কারও বক্তব্য পাওয়া যায়নি। অবশ্য এর আগে পুলিশের ‘হামলার প্রতিবাদে’ আজ সোমবার সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছেন আন্দোলনকারীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে