,

প্রতিবার খাবারে প্লাস্টিক খাই আমরা

news-image

লাইফস্টাইল ডেস্ক : প্রতিবার খাবারের সঙ্গে অন্তত ১০০টি করে প্লাস্টিক তন্তু খাচ্ছি আমরা। কিন্তু জানতে পারছি না! খাওয়ার সময় এসব প্লাস্টিক ঢুকে পড়ছে আমাদের শরীরে।

যেখান থেকে তুলে খাবার খাচ্ছি, সেই প্লেট, থালা, বাটি যতোই ধুয়ে-মুছে সাফ করি না কেন, এসবে যৎকিঞ্চিত হলেও ধুলোবালি থেকে যায়। কারণ বাতাসে ধুলোবালি থাকেই। আর এসব ধুলাবালিতে থাকে প্লাস্টিক, যাকে প্লাস্টিকের তন্তু বা ফাইবার বলে। এগুলো আমরা দেখতে পাই না। আমাদের মাথার চুলের চেয়েও অনেক বেশি সরু ও সূক্ষ্ণ এই তন্তু, তাই তা চোখে দেখা যায় না।

আর এসব প্লাস্টিকের তন্তু খাবারদাবার, প্লেটে, থালা, বাটিতে এসে পড়ে। এবং এগুলো খাওয়ার সময় আমাদের অজান্তে চলে যায় শরীরে। ঢুকে পড়ে রক্তনালীতে। আর রক্তপ্রবাহের সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে যকৃৎ, পাকস্থলী, অগ্নাশয় ও অন্ত্রে ভেতরে।

ব্রিটেনের হ্যারিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে। গবেষকদলের নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল টক্সিকোলজি বিভাগের অধ্যাপক টেড হেনরি।

গবেষকরা দেখেছেন, মোটামুটি ২০ মিনিটের মধ্যে খেয়ে ফেলা যায়- এমন খাবারে জমা ধুলোবালিতে সর্বাধিক ১৪টি করে প্লাস্টিকের তন্তু থাকে। একটা ডিনারের প্লেটে থাকে গড়ে ১১৪টি প্লাস্টিক তন্তু। আর সারা বছরে এক জন মানুষ খাওয়ার সময় গড়ে সর্বাধিক ৬৮ হাজার ৪১৫টি প্লাস্টিক তন্তু খেয়ে ফেলে। সর্বনিম্ন এটি ১৩ হাজার ৭৩১টির চেয়ে কম হয় না।

শরীরে ঢোকার পর সেই প্লাস্টিক তন্তুগুলো আমাদের মাংসপেশিতেও ভিড় জমায়। প্রত্যেকটি মাংসপেশিতে গড়ে দু’টির চেয়ে কিছু কম প্লাস্টিক তন্তু পেয়েছেন গবেষকরা।

এই গবেষণা আরেকটা বিষয় উঠে এসেছে। এত দিন জানা ছিল, আমাদের বসবাসের পরিবেশের চেয়ে সমুদ্র ও তার আশপাশের এলাকার বায়ুমণ্ডলে প্লাস্টিক তন্তু বেশি পরিমাণে থাকে। গবেষক টেড হেনরি বলেছেন, আমরা দেখেছি, ঘরের খাবারদাবারের সঙ্গে মিশে থাকা ধুলোবালিতে প্লাস্টিক তন্তুগুলো বেশি থাকে। তবে কেন ঘরে এসব তন্তু বেশি মেলে, তার কারণ জানতে পারিনি। সূত্র: ইকোওয়াচ.কম

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১