শতবর্ষী হতে চাইলে…

news-image

অনেকেই নানা রকম মানসিক চাপে থাকে। এর নেতিবাচক প্রভাব স্বাস্থ্যের ওপর পড়ে, যা শারীরিক ও মানসিক—দুই ধরনের স্বাস্থ্যেরই ক্ষতি করে। তাই চাপমুক্ত থাকার উপায় খুঁজে নিতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

পর্যাপ্ত ঘুমাতে হবে

রাতে ঘুম কেমন হয় বা কতুটুকু ঘুমানো হয়—এর ভিত্তিতে স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে। বেশি ঘুম যেমন খারাপ, তেমনি অল্প ঘুমও খারাপ। সে কারণে পরিমাণমতো ঘুমাতে হবে। শরীরের গঠনভেদে মানুষের ঘুমের প্রয়োজন একেক রকম হয়।

হাঁটতে হবে

সব সময় বসে থাকা লোকের সংখ্যা খুব একটা কম নয়। এ বিষয়টি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এ জন্য ‘ম্যারাথন রানার’ হতে হবে এমন কোনো কথা নেই। যা করতে হবে তা হলো—প্রতিদিন নিয়ম করে হাঁটতে হবে। অনেক গবেষণায় এসেছে, দীর্ঘজীবী হওয়ার অন্যতম গোপন সূত্র এটি।

পছন্দের কাজ করতে হবে

যে কাজটি মনকে প্রফুল্ল রাখে, আনন্দ দেয় কিংবা যে কাজের জন্য মন থেকে সাড়া মেলে—সে কাজটি করা উচিত। একটি উদ্যমী শরীরের সঙ্গে একটি প্রফুল্ল মন দীর্ঘজীবী করতে সহায়তা করে থাকে।

খাবারে সচেতন হতে হবে

খাবারের বিষয়ে সচেতনতা দীর্ঘায়ুর জন্য খুব জরুরি বিষয়। পরিমাণমতো সহজপাচ্য খাবার খেতে হবে। প্রচুর পানি পানের পাশাপাশি ধূমপান ও মদ এড়িয়ে চলতে হবে।

কার্বোহাইড্রেট

অনেকেই অধিক কার্বোহাইড্রেটের তকমা লাগানো ভাত ও রুটি এড়িয়ে চলেন। তবে জেনে রাখা ভালো, ব্যালান্সড ডায়েটের জন্য এসবও খেতে হবে। এ ক্ষেত্রে অপরিশোধিত মোটা আটা আর লাল চালের প্রতি একটু বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার