রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘খালেদা জিয়ার মুক্তির আগে কোনো আলোচনা নয়’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তি হচ্ছে আমাদের প্রথম দাবি, এক নম্বর শর্ত। তারপর অন্য কিছু আলোচনা হবে। তার আগে অন্য কিছু নিয়ে আলোচনা করতে চাই না।

আজ শুক্রবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, এই নির্বাচন কমিশন এবং এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তারপরও আমরা গণতন্ত্রিক অধিকার প্রয়োগের ন্যূনতম সুযোগ হিসেবে স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি। জাতীয় নির্বাচনের ব্যাপারে আপাতত কোনো আলোচনা নেই। আমাদের মূল এজেন্ডা খালেদা জিয়াকে মুক্ত করা।

বাংলাদেশের বর্তমান রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, আজকে বাংলাদেশে বন্দুকের নল থেকে ক্ষমতার উৎস আসছে। যাদের হাতে বন্দুক তাদের হাতেই ক্ষমতা। বন্দুক কাদের হাতে? বন্দুক তাদের হাতে যারা রাষ্ট্রক্ষমতায় আছে। আমরা নিরস্ত্র অসহায় নাগরিক। এই বিষয়টি আজ বুঝতে হবে। মানুষকে জাগতে হবে।

দুর্নীতি দমন কমিশন কার্যকর ভূমিকা রাখতে পারছে না দাবি করে তিনি বলেন, দুদকের একটি ভুয়া মামলায় সাজানো মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে দেওয়া হয়েছে। বিএনপি নেতাদের নামে অর্থ লেনেদেনের মিথ্যা তদন্তে নেমেছে। অথচ হাজার হাজার কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে তারা কিছু করতে পারছে না।

এই আলোচনা সভায় সভাপত্বি করেন জাগপার সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ