নাফ নদী থেকে ৪ লাখ ইয়াবা উদ্ধার

news-image

মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে নাফ নদী থেকে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এসময় কাউকে অাটক করতে পারেনি তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফের সাবরাং নয়াপাড়ায় নাফ নদীতে এই ঘটনা ঘটে।

বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশন পরিদপ্তরের (গোয়েন্দা শাখা) সহকারী গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ জানান, মিয়ানমার থেকে ট্রলার যোগে ইয়াবার চালান টেকনাফে ঢুকছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশনের একটি দল সন্ধ্যায় টেকনাফের নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন একটি ট্রলারকে ধাওয়া করলে কয়েকজন পাচারকারী নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় চার লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ট্রলারটিও জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার