রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন সন্তানের সামনেই বাংলাদেশি নারীকে বহিষ্কার!

news-image

নিউ ইয়র্ক প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের রানেমেডে শহর থেকে কোমলমতি তিন সন্তানের চোখের সামনেই বাংলাদেশি এক নারীকে থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় হতবাক হয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা।

গত বৃহস্পতিবার রাতে সেলিনা সিকান্দার নামের ওই নারীকে বাংলাদেশে ফেরতের উদ্দেশ্যে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তারা তুলে দেন। হৃদয় বিদারক এ ঘটনায় হতবিহবল নিউ জার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যের প্রবাসীরা।

সেলিনা সিকান্দার গত ২০ বছর ধরে নিউ জার্সি অঙ্গরাজ্যের রানেমেডে শহরে বসবাস করছিলেন। কোমলমতি তিন সন্তান নিয়ে সুখেই ছিলেন তিনি। কিন্তু সেই সুখের সংসারে হঠাৎ করেই নেমে আসে এক অবর্ণনীয় দুর্ঘটনা।

নিউ জার্সি জার্নালে প্রকাশিত এক খবরে বলে হয়, নিউ জার্সির রানেমেডের বাসিন্দা সেলিনা সিকান্দারকে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট দপ্তরের আদেশে তিন সন্তানকে ফেলে দেশে ফিরে যেতে হচ্ছে। বিদায়ের কয়েকটি ঘণ্টা তার ও তার সন্তানদের কাছে ছিল এক হৃদয় বিদারক ঘটনা।

সেলিনার বড় মেয়ে জুনিয়র হাইস্কুলে অধ্যায়নরত সাজেদার চিৎকারে সেখানকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। এ কষ্ট কেউই যেন সহ্য করতে পারছিলেন না।

সেলিনা সিকান্দারের বাংলাদেশে ফেরত যাওয়ার কথা নিশ্চিত করেছেন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্টের মুখপাত্র।

সেলিনাকে অভিবাসন বিষয়ক বিচারক যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। ২০১০ সালের আদালতের সেই নির্দেশ নিয়ে আইনি লড়াই চালিয়ে আসছিলেন তিনি। সেলিনা যুক্তরাষ্ট্র আশ্রয় চেয়ে বারবার আবেদন করেছেন। কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করেন আদালত।

উল্লেখ্য, সেলিনা সিকান্দারের বাবা শামসুদ্দিন সিকান্দার ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। কিন্তু ১৯৯৮ সালে অভিবাসন বিষয়ক বিচারক প্রথম সেই আবেদন প্রত্যাখ্যান করেন। ২০১০ সালে সেলিনাকেও একই রায় প্রদান করেন আদালত।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার