,

দুই পথশিশুকে বেধড়ক পেটাল পুলিশ কনস্টেবল (ভিডিও)

news-image

রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় দুই পথশিশুকে বেধড়ক পিটিয়েছে এক পুলিশ কনস্টেবল। এসময় কয়েকজন পথচারী ওই কনস্টেবলকে মারধরের কারণ সম্পর্কে প্রশ্ন করলেও তিনি কাউকে পাত্তা দিচ্ছিলেন না। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ছিন্ন ছেঁড়া কাপড় পরনে দুইশিশুকে হাতের একটি কাঠের লাঠি দিয়ে মারধর করে তাড়িয়ে দিচ্ছেন। কান্না করতে করতে শিশু দুইটি হেঁচকি তুলে ফেললেও ওই কনস্টেবল শিশুদুইটিকে বারবার বলছেন, ‘এই এইখান থেকে সর, যা যা।’

এসময় উপস্থিত কয়েকজনের উদ্দেশ্যে বলছেন, ‘এদের এখনো কিছুই হয়নি, এই মারে এইদের কিছুই হয়না। হাজার মারলেও কিছুই হবে না। এরা কানবে নাটক করবে।’ শিশু দুইটি জানায় তাদের অযথাই মারধর করছে ওই কনস্টেবল। পায়ের বুট দিয়ে তাদের পায়ে চেপে খচে দেয়া হয়। বুকের মধ্যে লাথি মেরেছে।

পুলিশের অভিযোগ ওই শিশু দু’টি ড্যান্ডি ( পলিথিন ব্যাগের ভেতর আঠা ও মুখের বাতাস দিয়ে টৈরি করা যায় এমন নেশা) খায়।

এসময় একজন নারী এসে প্রতিবাদ করেন। ওই নারীর সাথে তর্কে লিপ্ত হন অভিযুক্ত কনস্টেবল। তিনি বলেন তিনি মারেন নি। এসময় একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি দেখেছি আপনি লাঠি দিয়ে মেরেছেন, ওরা ড্যান্ডি খায় দেখে মারধর করতে হবে কেন?

এ সময় প্রত্যক্ষদর্শীকে উদ্দেশ করে অভিযুক্ত কনস্টেবল বলেন, আপনি কী বলতে চান? মারধর করবো কি না আমি বুঝবো, আপনি?

ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। গতকাল সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকের একটি গ্রুপে পোস্ট করা হয়। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে লিখছেন,’হোক প্রতিবাদ।’

https://www.facebook.com/msr.nivrit/videos/425544557889171/

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে