রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া অসুস্থ, ফখরুলের সঙ্গে দেখা হচ্ছে না

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করার কথা ছিল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আজ (বৃহস্পতিবার) বিকেলে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু কারাবন্দী খালেদা জিয়া অসুস্থ থাকায় ফখরুলের সঙ্গে আজ আর সাক্ষাৎ হচ্ছে না।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন হায়দার দিদার এ তথ্য জানান।

দিদার জানান, বৃহস্পতিবার বেলা তিনটায় কারাগারে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মহাসচিবের দেখা করার কথা ছিল। কিন্তু খালেদা জিয়ার অসুস্থতার কারণে তিনি দেখা করতে পারেননি।

গেলো ৭ মার্চ বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছিলেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ওই দিন দেখা করেন।

২৫ মার্চ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুর রেজা খান, অ্যাডভোকেট মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন। এরপর থেকে খালেদা জিয়া পুরান ঢাকার কারাগারে বন্দী রয়েছেন।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার