রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিযার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১ এপ্রিল লিফলেট বিতরণ, ৩ এপ্রিল প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। এ ছাড়া ৭ এপ্রিল বরিশাল এবং ১০ এপ্রিল সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির এই নেতা।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং মিথ্যা ও সাজানো মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাজা দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি চলছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এখনও এই সমাবেশের অনুমতি মেলেনি। সেখানে সমাবেশ হলে জনগণের ঢল নামবে। আর এ ভয় থেকেই সরকার সমাবেশের অনুমতি দিচ্ছে না।

তিনি বলেন, ভোটারবিহীন সরকার বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধান যিনি গণতন্ত্রের মা হিসেবে জনগণের মধ্যে স্বীকৃতি পেয়েছেন, সেই দেশনেত্রী খালেদা জিয়াকে আগামী নির্বাচন থেকে মাইনাস করতে অসত্য মামলায় বন্দি করে রেখেছে। এমনকি তার জামিনে সরাসরি বিরোধিতা করছে সরকার। বর্তমান সরকার এখন মাইনাস টু নয়, মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়ন করতে মরিয়া হয়ে উঠেছে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে তিনি নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন। আজ এ মামলার শুনানি মুলতবি করে আগামী ৫ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ