এইচএসসিতে ২৫ মিনিট আগে ঠিক হবে প্রশ্নের সেট

news-image

আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র কোন সেটে হবে, তা নির্ধারণ করা হবে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে। আজ রোববার সচিবালয়ে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত জাতীয় তদারক কমিটির সভায় এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

সচিব বলেন, পরীক্ষার আগ মুহূর্তে প্রশ্নপত্রের সব সেট নিরাপত্তা মোড়কে কেন্দ্রে পাঠানো হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকবে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে। এরপর পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে ঢাকায় কেন্দ্রীয়ভাবে লটারি করে কোন সেটে পরীক্ষা হবে তা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে।

এ সময় সচিব এই পরীক্ষায় যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, সে জন্য আরও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান। সোহরাব হোসাইন বলেন, ‘আশা করি, অতীতে যে ক্ষতি হয়েছে, তা আর হবে না।’ তিনি আরও বলেন, বর্তমান প্রক্রিয়ায় প্রশ্নপত্র ফাঁস হবে না, তার শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এবার কত সেট প্রশ্নপত্র ছাপা হবে তা জানাতে চাননি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, কত সেট প্রশ্নপত্র ছাপা হবে, সেটা কেউ জানবে না। তা বলবও না। এটা কৌশলগত ব্যবস্থা।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার