,

চঞ্চল বার্তা

30834bcd2a718e1ece2d5b78e469fa48-chanchalবেশ কিছু নতুন নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এর মধ্যে ১০-১২টি প্রচারের সম্ভাবনা রয়েছে এবারের ঈদে। প্রতিটি নাটক ও টেলিছবিতেই তিনি ছিলেন ব্যতিক্রমী। এসব নাটকে নতুন চঞ্চলকে খুঁজে পাবে দর্শক—এমনটাই ভাবছেন এ অভিনেতা। ‘আমি বরাবরই বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’ বলেন চঞ্চল। কখনো রিকশাওয়ালা, কখনো ভুয়া লেখক, কখনো আতর বিক্রেতা সেজেছেন চঞ্চল চৌধুরী। তিনি বললেন, ‘এবার অনেক বেছে বেছে কাজ করেছি। প্রায় ৫০টির মতো স্ত্রিপ্ট হাতে পেয়েছিলাম, সেখান থেকে বেছে কয়েকটিতে কাজ করেছি।’ এর মধ্যে রেজানুর রহমানের রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন লাট সাহেবের নাতি নামের একটি নাটকে। সেখানেই সেজেছেন একজন ভুয়া লেখক। অন্যের লেখা চুরি করে নিজের বলে চালিয়ে দেন প্রেমিকার কাছে। সাইদুর রহমান রাসেল পরিচালিত ইয়েস কার্ড নাটকে সেজেছেন রিকশাচালক। পুরোদস্তুর রিকশাওয়ালা হয়ে গাইতে যান টিভি চ্যানেলের রিয়েলিটি শোতে। অন্যদিকে তৌহিদ মিটুলের পরিচালনায় বাসনার নীলাভ আতর নাটকে তাঁকে দেখা যাবে একজন আতর বিক্রেতার চরিত্রে। এ ছাড়া তাহের শিপন, বৃন্দাবন দাস, অরুণ চৌধুরীর নাটকে কাজ করেছেন তিনি। এরই মধ্যে সবগুলোর শুটিং শেষ। তাই আপাতত চঞ্চল চৌধুরী ছুটিতে। পরিবারের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নিতে ছুটছেন গ্রামের বাড়ি পাবনায়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর