এবার পুরুষের গর্ভনিরোধক ওষুধ

news-image

লাইফস্টাইল ডেস্ক : আগামী পাঁচ বছরের মধ্যে বাজারে আসছে পুরুষের গর্ভনিরোধক ওষুধ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য সান’-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, পুরুষের গর্ভনিরোধক পিল না হয়ে অন্য নেসাল স্প্রে বা সাবস্কিন ইমপ্ল্যান্টের মতো ওধুষ বাজারে ছাড়া হতে পারে। খবর এবেলার।

খবরে বলা হয়েছে, অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) ও প্রোজেস্টিন, এই দুটির কাজ একত্র করে পুরুষ গর্ভনিরোধ। এবং এর ফলে স্পার্ম কাউন্ট নিয়ন্ত্রণে থাকে। তবে এ ওষুধের ফলে পুরুষের কোনো সমস্যা ভোগার আশঙ্কা নেই।

জেনিভার ‘ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন’ এর পক্ষ থেকে তৈরি করা হয়েছে পুরুষদের এই গর্ভনিরোধক। প্রায় এক বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন সেখানকার গবেষকরা। ৩২০ জন পুরুষের ওপর পরীক্ষা চালানো হয় এই এক বছরে। এবং তার মধ্যে ৯৬ শতাংশ যুগলের ভরসা কুড়িয়েছে এই পদ্ধতি।

প্রসঙ্গত, এই গর্ভনিরোধক পুরোপুরি কার্যকর হলেও, গবেষকরা জানিয়েছেন যে আরও কিছু কাজ এখনও বাকি রয়েছে। এর ব্যবহারে কতওটা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, তা সঠিকভাবে এখনও নির্ধারণ করা হয়নি।

তবে বিজ্ঞানীদের মতে, খুব বেশি হলে আগামী পাঁচ বছরের মধ্যেই বিশ্ববাজারে পাওয়া যাবে পুরুষ গর্ভনিরোধক পিল বা জেল বা স্প্রে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার