,

স্তনের আকারের সঙ্গে ক্যানসারের সম্পর্ক!

news-image

স্বাস্থ্য ডেস্ক : নারী জীবনে স্তন নিয়ে নানা খুঁতখুতানি। মানসিক চিকিৎসকদের অভিজ্ঞতা বলে, স্তনের আকৃতি একপ্রকার মানসিক জটিলতার জন্ম দেয়। তাই অসুখ থেকে অবসাদ, বহু ক্ষেত্রে বক্ষ একটা ‘বিষয়’ হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, এর সঙ্গে ক্যানসারের সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা।

সম্প্রতি অ্যাংলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের গবেষক বীরেন স্বামী ও ইউনিভার্সিটি অব লন্ডনের গবেষক অ্যাড্রিয়ান ফার্নহ্যাম একটি জরিপ চালিয়েছিলেন। তাদের বক্তব্য, ‌যেসব মহিলাদের স্তন ‘আকারে ছোট’, তাদের মধ্যে নিজেদের স্তন পরীক্ষা করার ক্ষেত্রে অনীহা প্রবল। ফলে স্তনে কোনো পরিবর্তন দেখা দিলেও, তারা চিকিৎসকের কাছে ‌যেতেও আগ্রহ দেখান না।

প্রায় ৪০০ ব্রিটিশ নারীর ওপর সমীক্ষা করা হয়। এদের মধ্যে অধিকাংশ মহিলাই তাদের ‘স্তনের আকার’ নিয়ে অসন্তুষ্ট। মহিলাদের ৩১ শতাংশ ‘ছোট স্তনে’র পক্ষে। ৪৪ শতাংশ মহিলা আবার চান ‘বড় স্তন’। অন্যদিকে, ৩৩ শতাংশ মহিলার দাবি, তারা নিয়মিত ‘স্তন পরীক্ষা’ করান না। এদের অধিকাংশই ‘আকারে ছোট স্তনে’র অধিকারী।

গবেষকদের বক্তব্য, কোনো নারীর নিজের স্তন সম্পর্কে স্পষ্ট ‘ধারণা’ থাকলে, সেখানে কোনো পরিবর্তন ঘটলে তিনি সহজেই তা বুঝতে পারেন। গবেষক বীরেন স্বামীর দাবি, নারীদের সঙ্গে কথা বলে দেখা গেছে, স্তনের আকার নিয়ে কারো কোনো অসন্তুষ্টি থাকলে তিনি নিজের স্তন পরীক্ষা করান খুবই কম। এমনকি কোনো পরিবর্তন ঘটলে চিকিৎসকের কাছে তারা অনেক দেরিতে গিয়ে পৌঁছান। ফলে ক্যানসারের মতো রোগের ক্ষেত্রে তা ধরা পড়তে অনেকটা সময় পেরিয়ে যায়। আর তাই বহুক্ষেত্রেই প্রাণঘাতী হয়ে ওঠে ব্রেস্ট ক্যানসার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে