মধ্যরাতে ঢাবি ছাত্রদের বিক্ষোভ-ভাংচুর

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন সহপাঠীকে র‌্যাব ধরে নেওয়ার খবরে রাস্তায় নেমে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তরসহ কয়েকটি হলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী টিএসসি ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ করে।

এ সময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বলে কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন। বাংলা একাডেমির সামনে একটি গাড়ি ভাংচুর করতে দেখেছেন প্রতিবেদক।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে তাদের তিন সহপাঠীর মুক্তি দাবি করেন।

আরিফুল ইসলাম নামের বিজয় একাত্তর হলের একজন শিক্ষার্থী বলেন, রাত সাড়ে ১০টার দিকে রোকেয়া হলের সামনের রাস্তায় একটি প্রাইভেটকারের সঙ্গে শিক্ষার্থীদের একটি মটরসাইকেলের ধাক্কা লাগে।

“এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন র‌্যাব সদস্য এসে বিজয় একাত্তর হলের তিন ছাত্রকে ধরে নিয়ে যায়।”

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, “রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাঁটাবন এলাকায় মটরসাইকেল আরোহী দুই-তিনজন তরুণ যানজটে পড়ে। সেখানে রাস্তার পাশে র‌্যাবের একটি মাইক্রোবাস ও একটি স্টিকারহীন প্রাইভেটকার দাঁড়িয়েছিল।ওই তরুণরা এসে একটি গাড়ির গ্লাস ভেঙে দেয়।

ছাত্র বিক্ষোভ দেখে শাহবাগে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে পুলিশ “তখন র‌্যাব সদস্যরা এসে গ্লাস ভাঙার কারণ জানতে চাইলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেয়। কেন গ্লাস ভেঙেছে জানতে চাইলে বলেছে, এটা র‌্যাবের গাড়ি তা তারা জানত না।”

ওই শিক্ষার্থীদের আটক বা গ্রেপ্তার করা হয়নি জানিয়ে তিনি বলেন, “তারা ওই গ্লাস মেরামত করে দিতে চেয়েছে। সে বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।”

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার