রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক স্টেট সিনেটে লড়তে চান বাংলাদেশি মঈন চৌধুরী

news-image

নিউইয়র্ক প্রতিনিধি : নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকা নিয়ে গঠিত ‘স্টেট সিনেট-১৩’ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি-আমেরিকান এটর্নি মঈন চৌধুরী। কুইন্স ডিস্ট্রিক্ট ডেমক্র্যাটিক পার্টির নেতা মঈন চৌধুরী অপেক্ষায় রয়েছেন কাউন্টি ডেমক্র্যাটিক পার্টির অনুমোদনের।

এক দশকেরও অধিক সময় যাবত এই এলাকার ডেমক্র্যাটদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত মঈন চৌধুরীর এ ঘোষণা প্রবাসীদের মধ্যেও বেশ জাগরণ সৃষ্টি করেছে।

এই আসনের নির্বাচিত স্টেট সিনেটর হোযে প্যারাল্টা সম্প্রতি ডেমক্র্যাটিক পার্টি ত্যাগ করে ‘ইন্ডিপ্যান্ডেন্ট ডেমক্র্যাট’ হয়েছেন। তাই এটর্নি মঈন চৌধুরীর সম্ভাবনা উজ্জ্বল। এছাড়া দক্ষিণ এশিয়ান, এমনকি এশিয়ানদের মধ্য থেকে এখন পর্যন্ত কেউই প্রার্থিতার ঘোষণা দেয়নি।

উল্লেখ্য, এই আসনের তালিকাভূক্ত ভোটারের হিসাব অনুযায়ী এশিয়ানরা হলেন ৩৯% এবং হিসপ্যানিকরা ৫৫%। আর ইউরোপের ৫.৭%। ধারণা করা হচ্ছে, এশিয়ানরা ঐক্যবদ্ধ হলেই মেক্সিকানদের সমর্থন লাভে সক্ষম হবেন মঈন চৌধুরী।

উল্লেখ্য, এই আসনটি বহু বছর ধরেই হিসপ্যানিকদের দখলে। তবে কেউই অভিবাসীদের অধিকার ও মর্যাদার প্রশ্নে বলিষ্ঠ ভূমিকা না নেয়ায় সকলেই ভেতরে ভেতরে ক্ষুব্ধ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ