রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেহের যে ৫ অঙ্গগুলিকে হাত দিয়ে স্পর্শ করা উচিত নয়

news-image

মানুষের দেহের সব অঙ্গে যখন তখন যত্রতত্র হাত দেওয়া সমীচিন নয়৷ সম্প্রতি চিকিৎসকরা জানালেন, দেহের কয়েকটি অংশ কখনই যখন তখন হাত দিয়ে স্পর্শ করা উচিত নয়৷ আমাদের আজকের এই প্রতিবেদনে সেই সব অঙ্গ সম্পর্কে রইলো বিস্তারিত-

১। মুখ-

ব্রণের সমস্যা থাকলে কখনওই মুখে হাত দিয়ে ছোঁয়া উচিত নয়৷ এমনকী মুখ ধোয়ার আগেও সতর্কতা অবলম্বন করা জরুরি৷ মুখ ধোয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিন৷ কারণ হাত থেকেই বেশিরভাগ সময় জীবাণু ছড়িয়ে পড়ে৷

২। চোখ-

সারাদিনে বেশ কয়েকবার আমাদের চোখ চুলকায়৷ কাজের মধ্যে অজান্তেই আমরা হাত দিয়ে চোখ চুলকে নিই৷ চিকিৎসকরা বলছেন, এখান থেকে ছড়িয়ে পড়তে পারে জীবাণু৷ দেহের সবচেয়ে সেনসেটিভ অংশ চোখ৷ তাই এই অংশটিকে সাবধানে রক্ষা করা উচিত৷ বেশিরভাগ সময়ে চোখের ইনফেকশন হাত থেকেই ছড়িয়ে পড়ে৷

৩। নখের নিচের ত্বক-

নখের নিচের ত্বকের চামড়া হয় খুব নরম৷ নখের নিচে সবচেয়ে বেশি নোংরা জমে৷ তাই নিয়মিত নখ পরিষ্কার করা উচিত৷ নাহলে সেখান থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে নিচের চামড়ায়৷

৪। কান-

প্রায়শই মনের খেয়ালে আমরা কানে আঙুল ঢুকিয়ে কান পরিষ্কার করি৷ আদতে কিন্তু কান তাতে নোংরাই হয়৷ হাতে যা জীবাণু লেগে থাকে, তা সরাসরি কানে চলে যায়৷ তাই যতটা সম্ভব কান থেকে হাত দূরে রাখা উচিত৷

৫। নাক-

হাত নয়, নাক পরিষ্কার করার জন্য ব্যবহার করুন স্যানেটাইজড রুমাল৷ গবেষণা বলছে যারা নাক পরিষ্কার করার জন্য হাত ব্যবহার করে, তারা রোগাক্রান্ত হয় বেশি৷ তুলনায় যারা একটু সাবধানতা অবলম্বন করে, রুমাল ব্যবহার করে, তারা অনেক বেশি সুস্থ থাকে৷

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা