রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া ইস্যুতে আশ্বাস কংগ্রেসম্যান হাকিম জেফরীর

news-image

নিউজ ডেস্ক : মার্কিন কংগ্রেসে জুডিশিয়ারি কমিটির প্রভাবশালী সদস্য এবং বাংলাদেশ ককাসের মুখপাত্র হাকিম জেফরী বলেছেন, বেগম খালেদা জিয়ার পরিস্থিতি নিয়ে শীঘ্রই কংগ্রেসের সহকর্মীদের সাথে কথা বলবেন। একইসাথে ডেমক্র্যাটিক পার্টির এই কংগ্রেসম্যান আরও বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানটি মজবুত রাখতে যুক্তরাষ্ট্র সবসময় সহায়তা দিয়ে যাবে।

যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার সকালে কংগ্রেসম্যানের সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন ব্রুকলীন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাওয়ার্দি।

‘খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়নভাবে কারাগারে নেয়া হয়েছে’ অভিযোগ করে বিএনপি নেতা বাদল কংগ্রেসের সহায়তা চান তার কারামুক্তির জন্যে। তারই পরিপ্রেক্ষিতে কংগ্রেসম্যান জেফরী বলেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ককাসের চেয়ারম্যান যোসেফ ক্রাউলি, কংগ্রেসওম্যান গ্রেস মেং, কংগ্রেসম্যান গ্রেগরী মিক্সসহ কয়েকজন কাজ করছেন। আমি তাদের সাথে শীঘ্রই এ ইস্যুতে কথা বলবো।বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানেও যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নেই ৫ বছর যাবত। এজন্যে অনেকেই হতাশায় আক্রান্ত হয়ে মূলধারায় লবিংয়ের আগ্রহ হারিয়ে ফেলেছেন। এমনি অবস্থায় আকতার হোসেন বাদল বিএনপির পক্ষে মার্কিন কংগ্রেসের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। এর আগে জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্টেও বিএনপির একটি প্রতিনিধি দল বাংলাদেশের পরিস্থিতির আলোকে স্মারকলিপি প্রদান করেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ