রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুল পাকা রোধে যা করণীয়

news-image

অনলাইন ডেস্ক : আজকাল চুল পাকার কোনো বয়স নেই। যেকোন বয়সেই চুল পাকতে শুরু করে। বিভিন্ন কারণে চুলে পাক ধরতে পারে। শরীরে ভিটামিন বি ৩,৬,১২,বায়োটিন, ভিটামিন বি অথবা ভিটামিন ই এর ঘাটতি হলে অল্প বয়সে চুল পাকতে পারে। আবার থাইরোয়েড জনিত সমস্যা হলেও চুল সাদা হয়ে যায়।

কারো যদি বংশগত কিংবা বয়সের কারণে চুল পেকে যায় তাহলে তা কোনোভাবেই প্রতিরাধ করা সম্ভব নয়। তবে খাবার কিংবা ভিটামিন স্বল্পতার কারণে চুল সাদা হলে তা কমানো যায়।

চুল পাকা রোধে বেশি পরিমানে অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার খেতে হবে। এর জন্য প্রচুর পরিমানে শাকসবজি, ফলমূল , গ্রিন টি, অলিভ অয়েল, মাছ খেতে হবে।

যাদের ভিটামিনের অভাবে চুল সাদা হয়ে যাচ্ছে তাদের বেশি পরিমানে ভিটামিনযুক্ত খাবার খেতে হবে। এর মধ্যে সামুদ্রিক মাছ, ডিম, মাংস এগুলো ভিটামিন বি ১২ এর জন্য এবং দুধ, স্যামন মাছ ,পনির- এসব ভিটামিন ডি এর দারুন উৎস। ভিটামিনের ঘাটতি পূরণে সাপপ্লিমেন্টও খাওয়া যেতে পারে।

গবেষণায় দেখা গিয়েছে, ধূমপানের সঙ্গে চুল পাকার যোগ রয়েছে। তাই চুল পাকা রোধে ধূমপান পরিহার করতে হবে।

এছাড়া ঘরোয়া উপায় চুল পাকা রোধ করা যায়।

ভিটামিন সি সমৃদ্ধ আমলকির রস চুল পাকা রোধে দারুন কার্যকরী।নারকেল তেলের সঙ্গে আমলকির রস বা গুড়া মিশিয়ে সপ্তাহে তিন থেকে চারদিন লাগালে উপকার পাবেন।

ব্ল্যাক টি তে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ভালো ফল পেতে এটাও সপ্তাহে দুই থেকে তিনবার চুলে ব্যবহার করতে পারেন।

চুল পাকা রোধে নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগালে উপকার পাওয়া যাবে।

পেঁয়াজের রসের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে লাগালে চুলে পুষ্টি জোগাবে। এতে চুল পাকা রোধ হবে। এছাড়া চুলের পুষ্টি জোগাতে নিয়মিত প্রচুর পরিমানে পানি পান করা উচিত।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ