রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চৈত্রের গরমে

news-image

লাইফস্টাইল ডেস্ক : এই চৈত্রের গরমে ঠাণ্ডা আইসক্রিমের চেয়ে লোভনীয় খাবার কমই আছে। ছেলে বুড়ো সবাই এর ভক্ত। শিশু দিবসে শিশুদের সবচেয়ে পছন্দের খাবার আইসক্রিমের রেসিপি:

যা যা লাগবে:

হুইপ ক্রিম ২ কাপ, ২ কাপ ফ্রেশ ক্রিম, চিনি ৪ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১ টেবিল চামচ।

যেভাবে করবেন:

প্রথমে একটি পাত্রে হুইপ ক্রিম এবং ফ্রেশ ক্রিমে চিনি দিয়ে খুব ভালো করে ফেটে নিন। যতক্ষণ পর্যন্ত চিনি মিশে না যায়।

এবার ভ্যানিলা এসেন্স দিন। ভালো করে বিট করুন। একটি বলে মিশ্রণটি ঢেলে ঠাণ্ডা করতে ৩ ঘণ্টা ফ্রিজে রাখুন।

মিশ্রণটি বের করে এবার খুব ভালো করে বিট করুন। মিশ্রণটি ফোম হয়ে গেলে আবার ৮ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন।

এইতো, তৈরি হয়ে গেল দারুণ মজার ভ্যানিলা আইসক্রিম। পছন্দমতো বাদাম, স্ট্রবেরি অথবা চেরি দিয়ে সাজিয়ে সুন্দর স্বচ্ছ একটি বাটিতে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ