রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতেই তৈরি করুন আলুর চিপস

news-image

বাড়িতেই তৈরি করুন আলুর চিপস

লাইফস্টাইল ডেস্ক : চিপস খেতে কে না ভালোবাসে। শিশু থেকে বয়স্ক- চিপসের বেলায় কারো না নেই যেন! কিন্তু কিনে আনা চিপস যতই সুস্বাদু হোক না কেন তা স্বাস্থ্যের জন্য মোটেই উপকারী নয়। তাই বাড়িতেই তৈরি করতে পারেন আলুর চিপস। রইলো রেসিপি-

উপকরণ: বড় আকারের আলু- ৪ টি, লবণ- ৩ টেবিল চামচ, পানি, তেল- ভাজার জন্য, লবণ ও গোলমরিচ- পরিমাণমতো।

প্রণালি: প্রথমে আলু ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর ফুড প্রসেসর বা স্লাইসার বা ছুরি দিয়ে কেটে পাতলা গোল গোল স্লাইস করে কেটে নিন আলুগুলো।

সব আলু কাটা না হওয়া পর্যন্ত আলুগুলো পানিতে চুবিয়ে রাখুন যাতে কেটে রাখা আলু বাদামী রঙ ধারণ না করে। এরপর আলুগুলো ছেঁকে পানিতে ভালো করে ধুয়ে নিন।

তারপর একটি বোলে পানি নিয়ে এতে ৩ টেবিল চামচ লবণ দিয়ে তাতে আলু ডুবিয়ে রাখুন ৩০ মিনিট।

এরপর পানি ছেঁকে ফেলে দিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে নিন। এতে করে আলুর গায়ের অতিরিক্ত স্টার্চ সরে যাবে।

কিচেন পেপার বা কিচেন তোয়ালে দিয়ে আলুর চিপসগুলো চেপে চেপে ভালো করে শুকনো করে নিন।

এবার প্যানে তেল গরম হয়ে এলে এতে অল্প অল্প করে আলুর চিপসগুলো ডুবো তেলে লালচে সোনালী করে ভেজে তুলুন। কিচেন পেপার বা টিস্যু পেপারে তুলে রাখুন।

এরপর উপরে লবণ ও গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে যেকোন সস বা চাটনির সাথে পরিবেশন করুন সুস্বাদু মুচমুচে আলুর চিপস।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ