রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯০ সেকেন্ডে শনাক্ত হবে ত্বকের ক্যান্সার!

news-image

স্বাস্থ্য ডেস্ক : নতুন এক পরীক্ষার মাধ্যমে মাত্র নব্বই সেকেন্ডে অর্থাৎ দেড় মিনিটেই জানা যাবে কারো ত্বকের ক্যান্সার আছে কিনা।কোন ব্যক্তির ত্বকে মেলানোমা অর্থাৎ ত্বকে মেলানিন নামে যে পদার্থ আছে তার কোষে কোন ধরণের টিউমার তৈরি হবার ঝুঁকি রয়েছে কিনা, দেড় মিনিটেই এই পরীক্ষা তা বলে দিতে পারবে।এই টিউমারই পরবর্তীতে ত্বকের ক্যান্সার তৈরি করে।

ক্যান্সার শনাক্ত করার এই নতুন পরীক্ষা চালু করেছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা।কোন ব্যক্তির বয়স, লিঙ্গ, ত্বকে আঁচিল, তিল বা আঘাতের চিহ্ন, চুলের রঙ এবং সানস্ক্রিন ব্যবহার সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্ন থাকে টেস্টে।

ত্বকের ক্যান্সারের ওপর বিশ্বের সবচেয়ে বড় গবেষণাগারে এই টেস্ট বা পরীক্ষা উদ্ভাবন করা হয়েছে।এ সংক্রান্ত গবেষণাটি এবং এই টেস্টের কথা অস্ট্রেলিয়ার জার্নাল অব দ্য ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটে প্রকাশিত হয়েছে।অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি হওয়া ক্যান্সারের মধ্যে মেলানোমা চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে প্রতিদিন অন্তত পাঁচজন মানুষ এ রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

পৃথিবীতে প্রতি বছর প্রায় দুই লক্ষ নতুন মানুষ এ রোগে আক্রান্ত হয়ে থাকে এবং ৫০ হাজারের বেশি মানুষ মারা যান।অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এই ক্যান্সারে বেশি আক্রান্ত হয় মানুষ। যুক্তরাষ্ট্রে এক শতাংশ মানুষ জীবনে একবার এ রোগে আক্রান্ত হয়ে থাকে।ত্বকের ক্যান্সার ঠিক কি কারণে হয়, সেটি নির্দিষ্ট করে জানা যায়না।

তবে সূর্য রশ্মি এবং বংশগত কারণকে এজন্য দায়ী করা হয়। এছাড়া যাদের ত্বকে তিল বেশী তাদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি।বিজ্ঞানীরা বলছেন, নতুন এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে টিউমার শনাক্ত করা গেলে, ঝুঁকিতে থাকা মানুষের দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে। সূত্র-বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার