রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আগে যা জানা জরুরি

news-image

লাইফস্টাইল ডেস্ক : বিয়ে মানেই দুটি নতুন মানুষ একসঙ্গে চলা। একজনের পছন্দ একরকম তো আরেকজনের পছন্দ আরেকরকম। এক্ষেত্রে দুজনকেই একটু মানিয়ে নিয়ে চলতে হয়। বিপত্তি বাঁধে তখনই যখন দুজনের কোনো একজন সম্পর্কে ছাড় দিতে না চায়! তাই বিয়ের সঙ্গী সম্পর্কে কিছু বিষয় জেনে নেয়া জরুরি। আপনি তার সঙ্গে কতটা মিলেমিশে থাকতে পারবেন তা জানা যাবে কিছু বিষয়ে খেয়াল করলেই।

সঙ্গীর আর্থিক স্বচ্ছলতার দিক সম্পর্কে আগে থেকে জেনে নেয়া উচিত। তিনি কত বেতন পান? বা তার কোনো বড় ব্যাঙ্ক ঋণ রয়েছে কি না- এ সব জানতে ভুলবেন না।

সঙ্গীর গোপন ইচ্ছা জেনে নিন এবং নিজের সুপ্ত ইচ্ছার কথাও তাকে জানান। দু’জনের এই সুপ্ত ইচ্ছা পাশাপাশি রেখে মিলিয়ে দেখুন ভবিষ্যতে ইচ্ছাপূরণের সুযোগ এলে আপনারা কতটা মানিয়ে নিতে পারবেন?

জীবনে উথ্থান-পতন থাকবেই। কেউ খুব সাবলীলভাবে মোকাবিলা করে ঘুরে দাঁড়ান, কেউ বা হার মেনে নেন। সঙ্গীকে প্রশ্ন করুন, তেমন পরিস্থিতির মোকাবিলা ঠিক কিভাবে করবেন তিনি?

একজন মানুষ কতটা সরল তা বোঝা যায় শিশুর প্রতি তার ভালোবাসা দেখেই। তাই বিয়ের আগে সঙ্গী সম্পর্কে জানতে হলে খেয়াল করুন তিনি কি শিশু ভালবাসেন?

মানুষ মাত্রই রাগ থাকবে। আর রেগে গিয়েও নিজেকে নিয়ন্ত্রণ করতে জানাটা বুদ্ধিমানের কাজ। তিনি রেগে গেলে কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণে আনেন সেদিকেও খেয়াল রাখুন।

শুধু নিজে খুশি থাকা নয়, সম্পর্ক ঠিক রাখতে একে অপরকে খুশি রাখাটাও অনেক বেশি জরুরি। আপনাকে খুশি রাখতে তিনি কী করতে পারেন, জেনে নিন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ