রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচন কিছুটা হলেও সুষ্ঠু হবে : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সাম্প্রতিককালে দেশে যেসব নির্বাচন হয়েছে আগামী সেগুলো তার চেয়েও ভালো হবে। সারাবিশ্ব চোখ রাখছে, আগামী নির্বাচন কিছুটা হলেও সুষ্ঠু হবে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহকে হাজির-নাজির রেখে বলছি, আমরাই জিতবো।

আজ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে এক প্রতিনিধি সভায় তিনি এ দাবি করেন। আগামী ২৪ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ ঘিরে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

এরশাদ বলেন, শেখ হাসিনা বলেন বাংলাদেশ নাকি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। কিন্তু কোথায়? পানির উপরে বস্তি ঢাকায় এখনও আছে। আজকেও বিশাল বস্তিতে আগুন লেগেছে। এদের ব্যবস্থাপনায় আপনাদের কোনো নজর দেখছি না। তাদের কেউ খবর রাখে না।

জাতীয় পার্টির লোকবল নেই বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে এরশাদ বলেন, আগামী ২৪ মার্চ বিএনপিকে দেখিয়ে দেব, জাতীয় পার্টিতে লোক আছে নাকি নাই।

৭ মার্চের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ৭ মার্চ নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছে তাতে সারাবিশ্ব আমাদের নিন্দা করছে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে!

প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার