,

নোয়াখালী ও বরিশাল নিয়ে ব্যস্ত আমি

6_154594*এখন কী নিয়ে ব্যস্ত?
**খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটছে। কোরবানির ঈদ যত এগিয়ে আসছে, কাজের গতিও তত বাড়ছে। সিডিউল নিয়ে সবাইকে খুব সজাগ থাকতে হচ্ছে। অভিনয় এবং পরিচালনা দুটোই একসঙ্গে করতে হচ্ছে। এছাড়া প্রচার চলতি ধারাবাহিক নাটকের কাজও করছি।
*‘নোয়াশাল’ নাটকে দর্শক সাড়া পাচ্ছেন কেমন?
**আরটিভিতে প্রচার হচ্ছে নাটকটি। আমি দর্শকদের জন্যই নাটক নির্মাণ করি। এ নাটকটি নোয়াখালী ও বরিশাল জেলাকে কেন্দ্র করে। স্বাভাবিকভাবেই একটু বেশি আগ্রহ থাকবে দর্শকদের। ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি ভালো সাড়া পাচ্ছি।
*অন্যান্য ব্যস্ততা?
**বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে ধারাবাহিক যোগাযোগ গোলযোগ, ভালোবাসা কারে কয়, মামলাবাজ, মাগো তোমার জন্য, বসতবাটিসহ বেশকিছু নাটক। এছাড়া নিজের পরিচালনার বাইরেও কিছু খণ্ড নাটকের কাজ করছি।
*বড় পর্দায় নিয়মিত নন কেন?
**ভালো চরিত্র পেলে চলচ্চিত্রে নিয়মিত কাজ করব। তবে আমার কাছে সব পর্দা সমান। অভিনয়ে নিয়মিত আছি। ছোট পর্দায় কাজ করে নিজেকে আগে ঝালিয়ে নিচ্ছি। বর্তমানে আমাদের চলচ্চিত্রের মান দিন দিন উন্নত হচ্ছে। আশা করি এখানেও দর্শকদের জন্য ভালো কিছু উপহার দেব।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর