,

বিফ কাকড়ি কাবাব

news-image

লাইফস্টাইল ডেস্ক : বিফের (গরুর মাংস) একটি মজার কাবাব আইটেম। খুব সহজে বিফ কাকড়ি কাবাব তৈরির রেসিপি জেনে নিন:

উপকরণ: বিফ কিমা-২ কাপ, আদা রসুন বাটা-১ চা চামচ, লবণ-২চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি করে কাটা-২ চা চামচ, কাঁচা মরিচ কুচি-স্বাদ মতো, কাঁচা পেঁপে কুচি করে কাটা-২ চা চামচ, লবঙ্গ-৪টি, এলাচ-২টি, দারুচিনি গুঁড়া সামান্য, জিরা-১ চা চামচ, জয়ত্রী-জয়ফল বাটা আধা চা চামচ, চানা পাউডার ৪ চা চামচ, পেঁয়াজ কুচি ২ কাপ, ডিম-১টি, ঘি দুই টেবিল চামচ।

পেঁয়াজের রিং ও লেবুর সবুজ খোসা গ্রেট সাজানোর জন্য।

তৈরি করার নিয়ম:

• ঘি ও গার্নিশের জন্য ব্যবহৃত উপকরণ ছাড়া সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন ও চার ঘণ্টা ফ্রিজে রাখুন।

• পেস্ট ভালো করে মেখে এর সঙ্গে গরম মসলার গুঁড়া ও ডিম মিশিয়ে আরও একঘণ্টা ফ্রিজে রাখতে হবে।

• এবার গ্রিল করার জন্য শিকের(Skewers) কিমাগুলো লাগিয়ে নিন।

• আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রিলারে তাপ দিতে থাকুন।

• দুই মিনিট পরপর কাবাবের ওপর ঘি দিয়ে ব্রাশ করে দিন।

• এভাবে ১০ মিনিট ধরে গ্রিলারে তাপ দিতে থাকুন।

• এবার গ্র্রিলারে ওপর চাটমসলা ছড়িয়ে দিন।

পেঁয়াজের বেরেস্তা ও লেবুর সবুজ গ্রেড করা অংশ নিজের পছন্দ মতো পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১