রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন

news-image

নিউজ ডেস্ক : দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার (০৬ মার্চ) বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানববন্ধনে সভাপতিত্ব করছেন।

মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

এর আগে সোমবার (০৫ মার্চ) নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

এছাড়া বৃহস্পতিবার (০৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি, একই দাবিতে একই সময় সারাদেশেও এ কর্মসূচি পালন করা হবে।

এ জাতীয় আরও খবর

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’