রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মানববন্ধন কাল, ৮ মার্চ অবস্থান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে ঘোষিত মানববন্ধন কর্মসূচি আগামীকাল মঙ্গলবার ৬ মার্চ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। এছাড়া বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। একই দাবিতে একই সময় সারাদেশেও এ কর্মসূচি পালন করবে দলটি।

আজ সোমবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচির স্থান ও সময় ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, মাবববন্ধন ও অবস্থান কর্মসূচির জন্য পুলিশকে অবহিত করেছি। আশা করি তারা আমাদের কর্মসূচি পালনে সহযোগিতা করবে।

এছাড়া ১২ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দীতে পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে গণপূর্ত ও প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ