,

বিশেষ টেলিফিল্ম বজ্র আঁটুনি

file (2)দুইটি সংসারের গল্প নিয়ে গড়ে উঠেছে বজ্র-আঁটুনির কাহিনী। একটি মধ্যবিত্ত সংসারের নানা টানাপড়েন, অন্য দিকে প্রাচুর্যে ভরা একটি পরিবারের কাহিনী। 

গল্পের এক দিকে সাজিয়া ও সাব্বির অন্য দিকে নাজিয়া ও জাহেদ। সাজিয়া ও সাব্বিরের পরিবারে কিছুটা অর্থনৈতিক দৈন্য থাকলেও ভালোবাসার কমতি নেই। অন্য দিকে উচ্চবিত্ত ঘরের নাজিয়া হিন্দি সিরিয়ালের চরিত্রগুলো দিয়ে নিজের জীবনকে প্রভাবিত করতে চায়। এই নিয়ে সাজিয়ার সাথে প্রতিনিয়ত আলাপ করে। সজিয়াকে বলে সাব্বিরকে পথে আনতে হলে সিরিয়ালের চরিত্রগুলো থেকে যেন জীবনকে দেখার চেষ্টা করে। নাজিয়া সাজিয়াকে বলে জাহেদের মতো পতিœঅনুগত আর একজনও নেই, আর তা কেবল সম্ভব হয়েছে হিন্দি সিরিয়ালের কল্যাণে। একটা সময়ে দেখা যায়, জাহেদ অন্য এক মহিলার প্রেমে পড়ে এবং সেই মহিলাকে বিয়ে করে। 

মোরশেদ চৌধুরীর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন আদিত্য নজরুল। জিটিভির প্রযোজনায় নির্মিত এই টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার, গোলাম ফরিদা ছন্দা, আরমান পারভেজ মুরাদ, লিটু আনাম। টেলিফিল্মটি জিটিভির ঈদ আয়োজনে ঈদের দিন বিকেল ৩টায় প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ