ডিনার কখন!

news-image

লাইফস্টাইল ডেস্ক : বিশেষজ্ঞরা বলেন রাত আটটার মধ্যে রাতের খাবার সারতে। কিন্তু এই সময়ের মধ্যে অনেকেই রাতের খাবার খেয়ে অভ্যস্ত নন। খাবার খেতে ১০-১১ টা বেজে যায়, এরপরও রাতে ঘুমানোর আগে ক্ষুধা লাগে। ইচ্ছে করে হালকা কিছু খেতে। তখন এই হালকা খাবার হিসেবে আমরা বেছে নেই বিস্কুট, কেক বা মিষ্টি জাতীয় খাবার।

যেখানে, রাতে মূল খাবারই হালকা হওয়া উচিত, আর ঘুমাতে যাওয়ার অন্তত দুই ঘণ্টা আগে।
ডিনারে কার্বোহাইড্রেট ও প্রোটিনের পরিমাণ কম থাকতে হবে। ফা‌ইবারও খুব বেশি খাওয়া যাবে না। অল্প ভাত বা দু’টি রুটি, সবজি, সালাদ, মাছ বা মাংস ছোট এক টুকরো হতে পারে রাতের পারফেক্ট ডিনার।

বেশি তেল মশলায় রান্না না করে গ্রিল ফুড খাওয়ার অভ্যেস করুন, এতে বাড়তি ফ্যাট যোগ হওয়ার সম্ভবনা থাকে না।

রাতে দেরিতে খেলে…

• মানসিক চাপ বাড়ে
• স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
• ঘুমের সমস্যা হয়
• এসিডিটি, বুক জ্বালা সঙ্গে
• হজমে সমস্যা হয়
• ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে
• রক্তচাপ বাড়বে
• শরীরে ক্ষতিকর চর্বি বাড়ে
• ফলাফল বাড়তি ওজন।

তারপরও যদি ক্ষুধা অনুভব করেন, তাহলে খেতে পারেন:

দই

ক্ষুদা নিবারণের জন্যও এটি বেশ ভালো। চিনি খেতে সমস্যা থাকলে টক দই খেতে পারেন।

কলা

কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। পটাশিয়াম দেহের রক্ত বৃদ্ধির জন্য খুব কাজে লাগে। কলা খেলে ভালো ঘুম হবে এবং এতে বেশি পরিমাণে ক্যালোরি নেই।

বাদাম/খেজুর

বাদাম প্রোটিন ও ম্যাগনেসিয়াম রয়েছে। এটি ঘুমের আগে খেলে বেশ ভালো ঘুম হবে আর সাথে পেটও ভরবে। কাজুবাদাম, পেস্তাবাদাম, চীনাবাদাম যেকোন বাদামই ঘুমের আগে চিবানো যায়। খেতে পারেন পুষ্টিকর খেজুরও।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার