,

দাতব্য ট্রাস্ট দুর্নীতি: খালেদা জিয়াকে ১৩ মার্চ পর্যন্ত জামিন

news-image

আদালত প্রতিবেদক : জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্কের শুনানির জন্য ১৩ মার্চ পরবর্তী তারিখ রেখে ওই সময় পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।

এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজায় কারাবন্দি খালেদার আইনজীবীদের আবেদনে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান সোমবার এ আদেশ দেন।

একই আদালত গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

ওই মামলায় খালেদার জিয়ার আপিল হাই কোর্ট শুনানির জন্য গ্রহণ করলেও তাকে জামিন দেওয়া হবে কি না- তা জানা যাবে নিম্ন আদালত থেকে এতিমখানা দুর্নীতি মামলার নথি হাই কোর্টে পৌঁছানোর পর।

বিএনপিনেত্রীর অন্যতম আইনজীবী নুরুজ্জামান তপন বলেন, “জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় যুক্তিতর্কের শুনানির জন্য আজ জজ আদালত ১৩ ও ১৪ মার্চ যুক্তিতর্কের পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছে। খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে ১৩ তারিখ পর্যন্ত।

“তিনি এর মধ্যে এতিমখানা মামলায় জামিন পেলে ওইদিন নিজেই আদালতে যেতে পারবেন। আর তা না হলে দাতব্য ট্রাস্প মামলায় তাকে হাজির করার জন্য তখন আদেশ দিতে পারেন বিচারক।”

জিয়া দাতব্য ট্রাস্টের নামে আসা ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে দুদক।

তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

খালেদা জিয়ার একান্ত রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটিএয়ের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এ মামলায় আসামি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমখানা দুর্নীতি ও দাতব্য ট্রাস্ট দুর্নীতিসহ মোট ৩৪টি মামলা রয়েছে দেশের বিভিন্ন আদালতে।

এ জাতীয় আরও খবর

ডাকসুতে জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর