রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ট্রোকে আক্রান্তদের দ্রুত সুস্থ করে তুলবে ‘সেন্সর প্যাচ’

news-image

অনলাইন ডেস্ক : হাতে বেঁধে রাখা যায় এমন একটি সেন্সর প্যাচ তৈরি করতে চলেছেন মার্কিন বিজ্ঞানীরা, যা স্ট্রোকে আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করবে।

বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়ে বলা হয়েছে, এই সেন্সর ক্রমাগত রোগীর অবস্থা তার চিকিৎসকের কাছে পাঠাবে।

বিজ্ঞানীদের যে দলটি এটি তৈরি করছেন তারা বলছেন, চিকিৎসকরা দূরে বসেই সর্বক্ষণ রোগীর অগ্রগতি অবনতি পর্যবেক্ষণ করতে পারবেন। ফলে তার আরোগ্য হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

এ ব্যাপারে বিস্তারিত একটি গবেষণার ফলাফল আমেরিকায় বিজ্ঞানীদের একটি সম্মেলনে প্রকাশ করা হয়েছে।

লিজি ম্যাকানিচ নামে এক ডাক্তার দু’বছর আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর বেশ কযেক সপ্তাহ ধরে নড়তে চড়তে বা কথা বলতে বা গিলতে পর্যন্ত পারছিলেন না। তার হাতে পরীক্ষামূলকভাবে এই সেন্সর পরানো হয়েছে।

সেন্সরটি দেখতে ছোটো এক টুকরো প্লাস্টারের মতো, যা চামড়ার সাথে লাগিয়ে দেওযা যায়। এরপর বিনা তারেই এই প্যাচটি চিকিৎসকদের কাছে তথ্য পাঠাতে পারবে।

লিজি বিবিসিকে বলেন, এই সেন্সর দিয়ে স্ট্রোকে আক্রান্ত রোগীর কোনো পেশী কাজ করছে আর করছে না তা বোঝা যাবে। ফলে স্ট্রোকের কারণে শরীরের ঠিক কোথায় ক্ষতি হয়েছে, তা সুনির্দিষ্টভাবে বোঝা যাবে।

লিজির থেরাপিস্ট ক্রিস্টেন হোল বলেন, ‘রোগীরা পরামর্শ মত কাজ করছে কি-না তা বুঝতে এখন তাদের মুখের কথার ওপর ভরসা করতে হয়। এখন এসব তথ্য আমি দূরে বসে এই সেন্সরের মাধ্যমে পেয়ে যাবো।’

বিজ্ঞানীদের জন্য বড় যেটা চ্যালেঞ্জ ছিল তা হচ্ছে— একটি ছোটো নমনীয় প্যাচের মধ্যে প্রচুর সংখ্যায় ইলেকট্রনিক ডিভাইস ঢোকানো যেটা আবার রোগীদের জন্য অস্বস্তি তৈরি না করে।

শিকাগোর নর্থ-ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের জন রজার্স, যিনি এই সেন্সর প্যাচ আবিষ্কার করেছেন তিনি বলছেন, ‘মানুষ বুঝতেই পারবে না এই প্যাচের ভেতর এত কারিগরি রয়েছে।’

এ বছরের শেষে পরীক্ষা পর্ব শেষ হলে বাণিজ্যিক এই সেন্সর প্যাচের উৎপাদন শুরু হতে পারে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ