,

পুলিশ প্রমাণ করেছে দেশে এখন দুঃশাসন চলছে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে পুলিশ প্রমাণ করেছে দেশে এখন দুঃশাসন চলছে। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির এই কর্মকাণ্ডকে তীব্র ঘৃণা করি, ধিক্কার জানাই, নিন্দা জানাই। সরকারের প্রতি দাবি জানাই অবিলম্বে এই নির্যাতন বন্ধ করুন অন্যথায় এই সব দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।

আজ শনিবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ রঙিন পানি ছিটিয়েছে, লাঠিচার্জ করে নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করেছে। আমরা আবারো দাবি জানাই আমার চেয়ারপারসন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন।

তিনি আরো বলেন, সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিও সহ্য করতে পারছে না। সরকারের ইঙ্গিতে পুলিশ বাহিনী এতে বার বার ন্যক্কারজনক হামলা চালাচ্ছে, আটক করছে, নাজেহাল করছে দলীয় নেতাকর্মীদের।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে