,

এলাকায় নিরাপত্তার দায়িত্বে বেওয়ারিশ কুকুর বাহিনী!

image_966_144315রাস্তাঘাটে বেওয়ারিশ কুকুরদের তা-বে কান ঝালাপালা হওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু সে ঝামেলা মোকাবেলায় এক ভিন্ন উপায় বেছে নিয়েছে ভারতের নয়াদিলি্লর এক পৌরসভা। রাস্তার বেওয়ারিশ কুকুরদের আর বেকার না রেখে তাদের এলাকার নিরাপত্তা বা শান্তিরক্ষায় মোতায়েনের উদ্যোগ নিয়েছে তারা। শহরের রাস্তায় দাপিয়ে বেড়ানো বেওয়ারিশ কুকুর বাহিনীর সাহায্যে পাড়ায় পাড়ায় ডগ স্কোয়াড তৈরি করা এই পরিকল্পনা বাস্তবায়ন করাটা মোটেও চাট্টিখানি কথা নয়। পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক পর্বে দিনে-রাতে শহরের পার্ক ও উদ্যানগুলিতে নিরাপত্তা কর্মীদের সঙ্গে পাহারা দেবে কুকুররা। তবে এর জন্য প্রয়োজন কঠোর তালিমের। বিশৃঙ্খল কুকুরের দলকে শিখিয়ে-পড়িয়ে নিতে এরই মধ্যে এক প্রশিক্ষককে নিয়োগ করা হয়েছে। এলআর যাদব নামের এই প্রশিক্ষক দীর্ঘ ৩০ বছর ধরে কুকুরদের নিরাপত্তাজনিত ট্রেনিং দিচ্ছেন। তার হাত থেকেই বেরিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি বাহিনীকে সাহায্যকারী স্কোয়াডের বহু কুকুর। এছাড়া জাতীয় কুকুর প্রশিক্ষণ শিবিরের সঙ্গেও দীর্ঘদিন ধরে তিনি জড়িত। যাদবের নেতৃত্বে এখন প্রতিদিন দিলি্লর লোদি গার্ডেনে হাজির হচ্ছেন নিরাপত্তা রক্ষীরা। সঙ্গে থাকছে কুকুরদের জন্য লোভনীয় খাদ্য। বর্তমানে চলেছে সুখাদ্যের টোপ দিয়ে উদ্যানে যাতায়াতকারী পথের কুকুরদের সঙ্গে আলাপ জমানোর পর্ব। যাদবের আশ্বাস, ১৫-২০ দিনের মধ্যে তাদের সঙ্গে এই কুকুরদের বন্ধুত্ব গড়ে উঠলেই এদের নিয়ে কুকুরদের জন্য নির্দিষ্ট আশ্রয়ে রাখা হবে। এরই মধ্যে কুকুরগুলোকে প্রতিষেধক দেয়ার পালাও শেষ। পৌরসভার একটি সূত্র জানায়, নয়াদিলি্লর লোদি গার্ডেনে মোট ১৮টি কুকুরের মধ্যে এর মধ্যেই পোষ মেনেছে ৫-৬টি। জানা গেছে, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত নতুন এই বাহিনীর নাম হবে 'মে আই হেল্প ইউ ফোর্স' (বাংলায়, আপনাকে সাহায্য করতে পারি কি?)। নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে নয়াদিলি্ল পৌরসভা। প্রতিদিনকার ব্যায়ামের সঙ্গে তাদের ফার্স্ট এইডসহ জরুরি নানা দক্ষতা ও ওয়াকিটকি ব্যবহারের প্রশিক্ষণও দেয়া হচ্ছে। সংবাদসূত্র: টাইমস অব ইনডিয়া, আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ