ইউটিউবে এভ্রিলের বাজিমাত

news-image

বিনোদন প্রতিবেদক : মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিযোগী হিসেবে আলোচনায় আসেন জান্নাতুল নাঈম এভ্রিল। সেরার মুকুট মাথায় নিয়েও সেখান থেকে সরে আসতে হয়। তবে শোবিজে তিনি ছড়িয়ে যাচ্ছেন মুগ্ধতা। নিয়মিতই অভিনয় করছেন টিভি নাটক-টেলিছবিতে। এবার ভালোবাসা দিবস উপলক্ষে অভিনয় করেছিলেন ‘তুমি ছাড়া ইমপসিবল’ শিরোনামের একটি নাটকে। ভালোবাসা দিবসের নাটকে এই প্রথম অভিনয় করেছেন এভ্রিল। এই নাটকেই করেছেন বাজিমাত।

ইউটিউবে নাটকটির ভিউয়ার্স ক্রমেই বেড়ে চলেছে। ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি ইউটিউবে আপলোড করা নাটকটি এক সপ্তাহে ভিউয়ার্স সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ।

নাটকটিতে এভ্রিলের বিপরীতে অভিনয় করেছেন ‘গহীন বালুচর’ সিনেমার অভিনেতা আবু হুরায়রা তানভীর। এছাড়াও এখানে অভিনয় করেছেন সাবেরী আলম, ‘পালকী’খ্যাত অভিনেতা ইমতু রাতিশ।

নাটকটি নিয়ে এভ্রিল বলেন, ‘এই নাটকটিতে কাজ করে দারুণ লেগেছে। চমৎকার গল্প, গোছানো নির্মাণ। তাছাড়া এই নাটক দিয়ে প্রথমবারের মতো ভ্যালেন্টাইনের জন্য অভিনয় করলাম। সবাই নাটকটি দেখছে। খুব ভালো রেসপন্স পাচ্ছি। ’

নাটকটি নিয়ে নির্মাতা লাজুক বলেন, ‘একটি নিখুঁত প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন প্রেম বরাবরই দারুণ কিছু। এখানেও তেমনটা দেখানো হয়েছে। এভ্রিল খুব হেল্পফুল ছিল। অভিনয়টাকে সে মন দিয়ে করেছে। তানভীর ও অন্যরাও চমৎকার কাজ করেছেন।’

উল্লেখ্য, ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি রাতে বাংলাভিশনে প্রচার হয়েছিল নাটকটি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার