খালেদার জামিন শুনানি রোববার
আমাদের ব্রাহ্মণবাড়িয়া February 22, 2018
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী রোববার (২৫ ফেব্রুয়ারি) শুনানি অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে ওইদিন খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়েও শুনানি অনুষ্ঠিত হবে।