,

কেউ অ্যালবাম কিনে গান শুনছেন না

1_98779জনপ্রিয় কণ্ঠশিল্পী অাঁখি আলমগীর। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন দুটি গানের মিউজিক ভিডিও। নতুন ভিডিও এবং গান নিয়ে আজকের 'আলাপন' বিভাগে কথা বলেছেন তিনি-

নতুন মিউজিক ভিডিও নিয়ে বলুন।


আমি সবসময় স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত থাকি। 'স্তব্ধতার গান' ও 'শ্যাম পিরীতি'র ভিডিও নির্মাণ করেছি। 'শ্যাম পিরীতি' গানটি রিদমিক। আর 'স্তব্ধতার গান' মেলোডিনির্ভর। মিউজিক ভিডিও দুটি বানিয়েছেন কিরণ মেহেদী।


কেমন সাড়া পাচ্ছেন?


দুটি গানের মধ্যে ভিন্নতা আছে। 'শ্যাম পিরীতি' গানটি স্টেজের জন্য। শ্রোতাদের আনন্দ দিতে এ ধরনের গানটি করা হয়েছে। আর 'স্তব্ধতার গান' নিজের জন্য করেছি। দুটো গানের ভিডিও দেখে সবাই প্রশংসা করেছেন। এমনকি গানগুলো দর্শক বেশ উপভোগ করছেন।


গানের চেয়ে এখন মিউজিক ভিডিও প্রকাশের প্রতিযোগিতা চলছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?


এখন কেউ অ্যালবাম কিনে গান শুনছেন না। মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শকরা গানটি দেখতে পাচ্ছেন এবং শুনছেন। আমি বিষয়টিকে সমর্থন করি। পৃথিবীর অন্যান্য দেশে মিউজিক ভিডিওর প্রচলন আছে। আমাদের দেশে বাজেটের কারণে অনেক সময় ভালো মানের ভিডিও তৈরি করা যায় না। শুধু মিউজিক ভিডিও নয়, গানের মানের দিকেও সবার দৃষ্টি রাখতে হবে।


কণ্ঠশিল্পী থেকে মডেল হয়েছেন। এ নিয়ে বলুন।


শখের বসেই মডেলিং করি। পরিবার থেকেও অনেক সাপোর্ট পাই। আগে সবাই গান নিয়েই কথা বলতেন। এখন সবাই বিজ্ঞাপনের কথাও বলেন। এ পর্যন্ত আমি চারটি বিজ্ঞাপনে কাজ করেছি। প্রতিটি বিজ্ঞাপনে আমি খুব আনন্দ নিয়ে কাজ করেছি। তবে গানই আমার কাছে সব।


বর্তমান ব্যস্ততা নিয়ে বলুন?


স্টেজ শো নিয়ে ব্যস্ততা আছে। তাছাড়া চলচ্চিত্রে নিয়মিত প্লে-ব্যাক করছি। এখন অনেক ছবি নির্মিত হচ্ছে; কিন্তু ভালো গানের প্রস্তাব পাচ্ছি না। ঈদে এশিয়ান টেলিভিশনে একক লাইভ অনুষ্ঠান করব । পাশাপাশি সেলিব্রেটি শোগুলোতে অংশ নেয়ার কথা চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ