,

অস্কারে যাচ্ছে ‘জোনাকির আলো’

Oskar_410788246বিনোদন ডেস্ক : ৮৭তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘জোনাকির আলো’। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত এ ছবিটি বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে। ২৫ সেপ্টেম্বর দুপুরে অস্কার বাংলাদেশ কমিটি এমন ঘোষণা দেয়।

ঘোষণা শোনার পরপরই কথা হয় বিদ্যা সিনহা মিমের সঙ্গে। ছবিটিতে অভিনয় করেছেন তিনি। মিম বলেন, ‘আমার অভিনীত ছবি অস্কারে যাচ্ছে! নিঃসন্দেহে খবরটা আমার জন্য আনন্দের। ছবিটি নিয়ে শুরু থেকেই আমি আশাবাদী ছিলাম। একে একে সেসব প্রত্যাশা পুরণ হচ্ছে।’

মিম ছাড়াও ‘জোনাকির আলো’য় আরও আছেন ইমন, কল্যাণ কোরাইয়া, দিতি, তারিক আনাম খান, শামস সুমন, গাজী রাকায়েত প্রমুখ।

এর আগে মুম্বাই, রোমানিয়া ও যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ছবিটি।

৮৭তম অস্কার বাংলাদেশ কমিটির মিডিয়া কো-অর্ডিনেটর রবিন শাসম জানান, প্রতি বছরের মতো বাছাই কমিটি এবারও অস্কারে পাঠানোর জন্য চলচ্চিত্র আহবান করে। ছবি জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ২৪ সেপ্টেম্বর। জমা পড়েছিলো মাত্র একটি ছবি। আর এ ছবিকে বাংলাদেশ থেকে অস্কারে প্রতিনিধিত্ব করার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস