,

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ৫টি বিবাহ-বিচ্ছেদ!

news-image

লাইফস্টাইল ডেস্ক : স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কের স্থায়ী ভাঙ্গন, বিবাহ-বিচ্ছেদ নামে পরিচিত। দম্পতিদের প্রচুর অর্থকড়ি থাকলে এক্ষেত্রে ডিভোর্স সংক্রান্ত স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ-পূর্ব চুক্তি অনুযায়ী অর্থ খরচ হয়। চুক্তি না থাকলে বিবাহ-বিচ্ছেদ সম্পন্ন করার জন্য বিশাল অঙ্কের অর্থ খরচ হতে পারে! সেরকম ব্যয়বহুল কয়েকটি বিবাহ-বিচ্ছেদ সম্পর্কে জানা যাক।

১. হ্যারল্ড হামঃ
যুক্তরাষ্ট্রের শীর্ষ ৩৫তম ধনকুবের হ্যারল্ড হ্যাম খ্যাতনামা একটি তেল কোম্পানির কর্ণধার, তার সম্পদের পরিমাণ প্রায় ১১শ’ কোটি ইউএস ডলার। তিনি বর্তমানে ডিভোর্সের দারপ্রান্তে অবস্থান করতেছেন। হ্যারল্ডের সঙ্গে অন্য নারীর পরকীয়া আছে এমন অভিযোগ এনে গত বছর আদালতে দাম্পত্য বিচ্ছেদের আবেদন করেন স্ত্রী সু আন। আদালত হ্যারল্ডের তেল কোম্পানি ‘কন্টিনেন্টাল রিসোর্স’ এর ৬৮ ভাগ সু আনকে প্রদান করার নির্দেশ দেন। সেই হিসাবে এই বিবাহ-বিচ্ছেদই হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ।

২.এলেক উইল্ডেনস্টেইনঃ
আর্ট ডিলার হিসাবে খ্যাত ধনকুবের এলেক উইল্ডেনস্টেইন যখন তার স্ত্রী জোকেলিন উইল্ডেনস্টেইনকে ডিভোর্স দেন, তখন জোকেলিন বিবাহচুক্তি অনুযায়ী ২.৫ বিলিয়ন ডলার পান এবং পরবর্তী ১৩ বছরে বার্ষিক ১০০ মিলিয়ন ডলার পান। এটিই বিবাহ-বিচ্ছেদের ইতিহাসে দ্বিতীয় সেরা ব্যয়বহুল বিবাহ-বিচ্ছেদ।

৩. রুপাট মারডকঃ
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদের ঘটনার তৃতীয় অবস্থান মারডকের বিবাহ-বিচ্ছেদ। নিজেদের তিন সন্তান ও দীর্ঘ ৩২ বছর সংসার করার পর ১৯৯৯ সালে বিচ্ছেদের ঘোষণা দেন মিডিয়া মোগল রুপাট মারডক ও তার সাবেক স্ত্রী আনা মারডক। এতে করে আনাকে ১.৭ বিলিয়ন ডলারের সম্পদ দিতে হয় মারডকের।

৪. বার্নি একলেসটনঃ
ফর্মুলা ওয়ান রেসিংয়ের বস বার্নি একলেসটন তার স্ত্রী স্লেভিকার মধ্যে বিচ্ছেদ হয় ২০০৯ সালে। ইতিহাসের চতুর্থ ব্যয়বহুল বিচ্ছেদে বার্নির ব্যয় হয় ১.৫ বিলিয়ন ডলার। তবে এই দুজনের বিচ্ছেদ ব্যয়ের সম্পূর্ণ বিষয়টি জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

৫. আদনান খাশোগিঃ
সৌদি আরবের কোটিপতি উদ্যোক্তা ও অস্ত্র ব্যবসায়ী আদনান খাশোগি ও তার স্ত্রী সুরাইয়্যা খাশোগির বিবাহ বিচ্ছেদে ব্যয় হয়েছিল ৮৭৪ মিলিয়ন ডলার। ১৯৭৪ সালে আদনান–সুরাইয়্যা দম্পতি বিবাহ–বিচ্ছেদের আবেদন করেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১