ফ্লোরিডায় স্কুলে হতাহতদের মধ্যে বাংলাদেশি নেই

news-image

নিউ ইয়র্ক প্রতিনিধি : ১৪ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্রাওয়ার কাউন্টির পার্কলেনের হাই স্কুলে নির্বিচার গুলিবর্ষণে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই।

স্থানীয় পুলিশের উদ্ধুতি দিয়ে ‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী সভাপতি আতিকুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “ওই এলাকায় বাংলাদেশিদের বসতি নেই। মূলত শ্বেতাঙ্গরাই বাস করে এবং ঘাতক হিসেবে গ্রেপ্তার ১৮ বছর বয়সী নিকোলাস ক্রুজও শ্বেতাঙ্গ।”

নিকোলাস ওই হাই স্কুলের ছাত্র ছিলেন এবং বাজে আচরণের কারণে বহিষ্কৃত হন।

বুধবার নিকোলাস একটি রাইফেল নিয়ে স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালালে ১৭ জন নিহত হন, আহত হন ডজন খানেক। নিহতদের ১২ জনই স্কুল ছাত্র।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার