,

প্রশ্ন ফাঁস রোধে দুটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ

news-image

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে বিচারিক ও প্রশাসনিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটি দুটির গঠন কাঠামো ঠিক করে দেবেন আদালত। কাঠামো অনুসারে কমিটি গঠনের পর ৩০ দিনের মধ্যে একটি সুপারিশ প্রস্তুত করবে কমিটি। পরবর্তীতে ওই সুপারিশটি আদালতে উপস্থাপনের পর প্রশ্নপত্র ফাঁস বন্ধে করণীয় ঠিক করে পরবর্তীতে আদেশ দেবেন আদালত।

এ সংক্রান্ত একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জুবায়ের আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

এদিকে, চলমান এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী। প্রতিটি বিষয়েই প্রশ্নফাঁসের অভিযোগ উঠায় জনস্বার্থে এই রিটটি করা হয়েছে বলে জানান তারা।

প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ফাঁস হওয়ার খবর আসে গণমাধ্যমে। পরীক্ষার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সাথে মিল খুঁজে পাওয়া যায় পরে অনুষ্ঠিত সংশ্লিষ্ট পরীক্ষার প্রশ্নের।

এমনকি হাতে-নাতে ফাঁস হওয়া প্রশ্নসহ কয়েকজনকে আটকও করা হয়েছে। সরকার প্রশ্ন ফাঁস ঠেকাতে নানা উদ্যোগও নিয়েছে। কিন্তু তার কিছুই যেন কার্যকর হচ্ছে না। বরং শুরু থেকে এ পর্যন্ত যে কয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সব কয়টিরই প্রশ্ন ফাঁস হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে