,

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার অনুমতি মেলেনি

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি মামলায় কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার অনুমতি পাননি তার ব্যক্তিগত চিকিৎসকরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে মূল ফটকে পৌঁছান সাত চিকিৎসক।

তারা হলেন- অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. সাহাব উদ্দিন, অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সেলিম, ডা. মো. ফাওয়াজ হোসেন শুভ ও ডা. মনোয়ারুল কাদির বিটু।

চিকিৎসকরা কারাফটকের কাছে পৌঁছালে পুলিশ ব্যারিকেডে তাদের আটকানো হয়। এরপর তারা কারা অধিদফতরে গিয়ে জেল সুপার বরাবর আবেদন করেন। তাদের আবেদন নকচ করে দেয় কারা কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের একটি আবেদনপত্র হাতে পেয়েছি। জেল কোড অনুযায়ী তার সঙ্গে দেখা করার জন্য সাতদিনে একটি আবেদন গ্রহণযোগ্য হবে। এ সপ্তাহে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা দেখা গেছেন সুতরাং চিকিৎসকরা এ সপ্তাহে অনুমতি পাবেন না।

কারা সূত্র জানিয়েছে, কারাগারের ভিতরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার সব ব্যবস্থা রয়েছে। আলাদা করে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন নেই।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস বলেন, কারা অধিদফতর বরাবর খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার আবেদন করেছি। কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের সঙ্গেও কথা বলেছি। তারা অনুমতি দিতে অপারগতা জানিয়েছেন।

ডা. আব্দুল কুদ্দস আরো বলেন, আমরা কারা কর্তৃপক্ষকে বলেছি, সারাদেশের মানুষ যেমন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আমরাও তেমনি উদ্বিগ্ন। তাই আমরা ব্যক্তিগত চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছি। একটি নির্জন কারাগারে খালেদা জিয়া রাখা হয়েছে। এমন অবস্থায় তার যদি কিছু হয় এর দায় কারা কর্তৃপক্ষকে নিতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১