,

ভালোবাসা শতবর্ষ আগে

news-image

লাইফস্টাইল ডেস্ক : ভ্যালেন্টাইন ডে নিয়ে (১৪ ফেব্রুয়ারি) প্রেমিক-প্রেমিকাদের কাছে আজ সারাবিশ্বে যে উম্মাদনা চলছে, জানেন কি তা উদযাপন শুরু হয় রোমান সাম্রাজ্যের সময় থেকে। শত শত বছর ধরেই ভালোবাসা দিবস পালন করা হচ্ছে। তবে ধরণটা ছিল ভিন্ন। যেমন:

প্রিয়জনের জন্য উপহার দেয়া-নেয়ায়, আমেরিকায় ১৮০০ সালের দিকেই বাণিজ্যিক ভাবে বেশ সারা ফেলেছিল ভ্যালেন্টাইন ডে।

আজ থেকে শতবর্ষ আগে ব্রিটেনে ছোট শিশুরা দল বেঁধে বাড়ি বাড়ি গান গেয়ে দিনটি উদযাপন করত।

ওয়েলসে কাঠের তৈরি চামচের ওপর হৃৎপিণ্ড, তালা, শেকলের নকশা খোদাই করে এ দিনে উপহার দেয়া হতো। এর মানে ছিল ‘ইউ আনলক মাই হার্ট’।

ফেব্রুয়ারির ১৪ তারিখে তরুণ-তরুণীরা তাদের জামার হাতায় কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটির নাম লিখে সপ্তাহজুড়ে ঘুরে বেড়াত। তারা ধরেই নিতো, এর ফলে সহজেই কাছে পাবে তার ভালোবাসার মানুষটিকে।

কোনো কোনো দেশে দিনটিতে অবিবাহিত ছেলে নতুন পোশাক উপহার হিসেবে পাঠাত পছন্দের মেয়ের বাড়িতে। মেয়েটি ওই পোশাক গ্রহণ করলে ধরে নেয়া হতো, মেয়েটি তাকে বিয়ে করতে রাজি আছে।

ছিল আরও কিছু বিশ্বাস
১৪ ফেব্রুয়ারিতে যদি কোনো মেয়ে তার মাথার ওপর একটি ফিতা উড়ে যেতে দেখে তাহলে তার বিয়ে হবে কোনো নাবিকের সাথে
যদি সে একটি চড়ুই পাখি দেখে তবে তার বিয়ে হবে একজন দরিদ্র লোকের সাথে, কিন্তু সে হবে খুবই সুখী।
আর যদি সে সোনালি রঙের মাছ দেখে তবে তার বিয়ে হবে একজন প্রভাবশালী ধনাঢ্য লোকের সাথে।

এসব রীতি এখন শুধুই ইতিহাস। ভালোবাসার প্রকাশের ধরণও পাল্টেছে কালের পরিক্রমায়। কাউকে ভালো লাগলে এখন সরাসরিই বলে দেয়া যায়, আর প্রযুক্তি এই হৃদয়ের কথা পৌঁছে দিতে করে দিচ্ছে ডাক পিয়নের কাজ।

ভালোবাসার দিনটি হয়েছে আরও রঙিন আর উৎসবমুখর।

এ জাতীয় আরও খবর

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ