রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে বন্দি করে রাখা যাবে না : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা যাবে না।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে অনশন ভাঙার ঘোষণা দেয়ার পর জাতীয় প্রেসক্লাব এলাকায় এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, নির্বাচনের বাইরে রাখতেই খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাদণ্ড দেয়া হয়েছে৷ তবে বিএনপি চেয়ারপারসন আইনগতভাবেই মুক্ত হয়ে আগামী নির্বাচনে অংশ নেবেন বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিবের অভিযোগ, সরকার খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রেখে আবার একটি পাতানো নির্বাচন করতে চাইছে। কিন্তু খালেদা জিয়াকে ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

বুধবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশজুড়ে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করছে বিএনপি।

তবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের অনুরোধে ৩ ঘণ্টা আগেই দুপুর ১টায় অনশন কর্মসূচি শেষ করে দলটি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে তিনি নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ