,

বৃহস্পতিবার আপিল করার প্রস্তুতি নিচ্ছেন খালেদার আইনজীবীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার হাইকোর্টে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

আইনজীবীরা বলছেন, আগামীকাল বুধবার নিম্ন আদালতের রায়ের ‘সার্টিফায়েড কপি’ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জানিয়েছেন, প্রথমে রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে। এরপর জামিন আবেদন করা হবে। ওই আইনজীবীর মতে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন জামিন পাওয়ার যোগ্য। কেননা এ মামলায় খালেদা জিয়ার সাজার মেয়াদ কম। তাঁর সামাজিক অবস্থা, একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি। এ ছাড়া একজন নারী, তাঁর বয়স ও স্বাস্থ্যগত বিষয়টি জামিন পাওয়ার ক্ষেত্রে আদালতের বিবেচনার বিষয় হবে। ফলে এ মামলায় জামিন পাওয়া নিয়ে তাঁরা চিন্তিত নন।

ওই আইনজীবীর মতে, কয়েকটি মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির হতে বলা হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে, সরকার চাচ্ছে না কেবল জিয়া অরফানেজ মামলায় খালেদা জিয়া জামিন পেয়ে বেরিয়ে যাক। রাষ্ট্রপক্ষ বিভিন্ন মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখিয়ে তাঁর কারাবাস দীর্ঘ করতে পারে বলে তাঁর ধারণা।

এদিকে আজ মঙ্গলবার কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী সানাউল্লাহ মিয়া। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, তাঁরা বিশেষ জজ আদালত-৫-এ যোগাযোগ করেছেন। তাঁদের বলা হয়েছে, কাল বুধবার কপি পাওয়া যাবে। কপি পেলে তাঁরা বৃহস্পতিবার আপিল করবেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। এ ছাড়া প্রায় ২ কোটি ১১ টাকা জরিমানাও করা হয়েছে। এ মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ১০ বছরের জেল ও সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১