খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়া পল্টনে বিএনপির অবস্থান

news-image

নিজস্ব প্রতিবেদক : দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বসেছে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ারর্স ইন্সটিটিউশন মিলনায়তনে পালন করা কথা থাকলেও এই কর্মসূচি স্থান পরিবর্তন করা হয়। দুই দফা স্থান পরিবর্তনের পর আজ বেলা ১১টা থেকে বিএনপি কার্যালয়ের সামনেই এক ঘণ্টার এ কর্মসূচি শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের বাবুল, আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন এ কর্মসূচিতে।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন এ অবস্থান কর্মসূচিতে। ২০ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাদেরও সেখানে দেখা গেছে।

আগামীকাল বুধবার একই দাবিতে গণঅনশন পালন করবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার