রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় হেলাল (৪৫ ) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। দেশটির দুর্গম পাহাড়ি এলাকা কেমেরুন হাইল্যান্ডে শনিবার এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মৃত জামাল গাজীর তৃতীয় ছেলে। তিনি মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডের একটি সবজি বাগানে কাজ করতেন।

ভাগ্যের চাকা ঘুরাতে ২০১৬ সালে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন হেলাল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস লাশ হয়েই তাকে দেশে ফিরতে হচ্ছে। শনিবার মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন হেলাল। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মালয়েশিয়ার একটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় অবস্থানরত নিহত হেলালের প্রতিবেশী শাহাদাত হোসেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ