গাড়িতে চড়লে বমি? আছে টোটকা সমাধান…

news-image

ঘুরতে যেতে কে না ভালোবাসে। অফিস বা যেকোনো কাজে বেরোতেই হয় আপনাকে। কিন্তু বাস বা চার চাকার যানে চড়লেই ভয় লাগে!‍ কেননা, যানবাহনে উঠলেই বমি-বমি ভাব জাগে, বমি হয়, মাথা ঘোরে। মনে হয়, এখনই গাড়ি থেকে নেমে পড়ি, তাই না? বমির ওষুধ খেয়ে এ সমস্যা কমানোর চেষ্টা করেছেন আপনি? তবু, ফিরে ফিরে আসে এটা?

ভয় নেই, এ সমস্যার আছে টোটকা সমাধান। আসুন, নিচের লেখাতে একবার চোখ বুলিয়ে নিই…

পর্যাপ্ত ঘুম :
রাতের ঘুমে অনিয়ম করা যাবে না, পর্যাপ্ত ঘুমাতে হবে আপনাকে। কোনোভাবেই ঘুমের সময়ে অন্য কাজ করবেন না। শুতে দেরি হলে সকালে একটু পরে ওঠার চেষ্টা করুন।

হালকা খাবার গ্রহণ :
গাড়িতে খালি পেটে উঠবেন না। হালকা সিদ্ধ কিছু খেতে পারেন, সঙ্গে পরিমিত পানি পানে ভুলবেন না যেন।

শ্বাস-প্রশ্বাস যাচাই :
শ্বাস-প্রশ্বাসে কোনোধরনের সমস্যা আছে কি না যাচাই করে নিন। প্রণায়ামের অভ্যাস থাকলে ভালো।

হাত-পা সঞ্চালন :
গাড়িতে অনেক দূর যেতে হলে, মাঝেমধ্যে গাড়ি থামিয়ে নিচে নেমে হাত-পা নাড়ুন। আর বাস হলে উঠে দাঁড়ান মাঝে মাঝে।

চুইংগাম বা আদা :
চুইংগাম কিংবা বিট নুন সহযোগে আদা মুখে রাখতে পারেন। এতে বমি-বমি ভাব কেটে যাবে। অথবা রাখুন বিটনুন এর পাতিলেবু। তথ্যসূত্র: ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার