রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলখানা আরাম-আয়েশের জায়গা না, জেল তো জেলই : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোনো ধরনের অসম্মান বা অমর্যাদা করা হচ্ছে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি সব সুযোগ-সুবিধা পাবেন। তবে জেলখানা আরাম-আয়েশের জায়গা না, জেল তো জেলই। কিন্তু জেল কোড অনুযায়ী সব সুযোগ সুবিধাই তিনি পাবেন। আজ রবিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর আজ খালেদা জিয়াকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার জন্য ঢাকা বিশেষ জজ আদালত-৫ এ আবেদন দাখিল করা হয়। পরে শুনানি শেষে আদালত খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী প্রথম শ্রেণির (ডিভিশন) বন্দীর মর্যাদা দিতে কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, জেলকোডে গৃহপরিচারিকা অথবা ব্যক্তিগত সহকারী রাখার কোনও বিধান নাই। ওয়ান ইলেভেনের সময় আমাদের নেত্রীও জেলে ছিলেন, উনিও গৃহপরিচারিকা রাখেননি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানও জেলে ছিলেন, তিনিও এ সুবিধা পাননি। এসি (এয়ার কন্ডিশন) ও জেলকোডে নেই। মোট কথা জেল কোনও আরাম আয়েশের জায়গা নয়।

এ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘যেখানে উনাকে রাখা হয়েছে সেটি উনার থাকার উপযোগী করেই তৈরি করা হয়েছে। ভবনটি পরিত্যক্ত হলেও একজন ভিআইপি আসামিকে রাখার মতো করেই ডেকোরেশন করা হয়েছে। তাছাড়া ভবনটি খুব বেশি দিনের পরিত্যক্ত নয়।’

এর আগে এ বিষয়ে মির্জা ফখরুল বলেছিলেন, খালেদা জিয়াকে স্যাঁতসেঁতে ও পরিত্যক্ত জায়গায় একা রাখা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে একজন সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে। যে খাবার দেওয়া হয়েছে, তা মুখে দেওয়ার মতো নয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ