স্ত্রীর সঙ্গে অবৈধ প্রেম, বন্ধুকে কুপিয়ে খুন!

news-image

অনলাইন ডেস্ক : ভারতে স্ত্রীর সঙ্গে বন্ধুর বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে বন্ধুকে কুপিয়ে খুন করল স্বামী। শুধু তাই নয়, স্ত্রীকেও খুনের চেষ্টা করেন ওই ব্যক্তি। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। শুক্রবার রাতে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, মালদার চাঁচোলের স্বরূপগঞ্জের বাসিন্দা হরমন মণ্ডল, পেশায় ফেরিওয়ালা। হরমনের সঙ্গে পাশের গ্রাম কপিলহাটের বাসিন্দা অটোচালক আশরাফুলের দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই সূত্রে হরমনের বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করত আশরাফুল। কিন্তু ধীরে-ধীরে হরমন মণ্ডলের মনে সন্দেহ জাগে, তার স্ত্রী রাখির সঙ্গে বন্ধু আশরাফুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।

অভিযোগে প্রকাশ, শুক্রবার রাতে আশরাফুলের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রী রাখিকে হাতেনাতে ধরে ফেলেন হরমন। আর তারপরই কুড়াল দিয়ে কুপিয়ে বন্ধু আশরাফুলকে খুন করেন তিনি।

সে সময় স্ত্রী রাখিকেও খুনের চেষ্টা করেন হরমন। পরে তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার