রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়ে বিএনপিই লাভবান হয়েছে : মওদুদ

news-image

বিনোদন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের ফলে বিএনপিই লাভবান হয়েছে। এই রায়ের মধ্যদিয়ে বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হয়েছে। আর খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ তিনি আপিল করলে বিষয়টি সুরাহা হয়ে যাবে।

শুক্রবার হাইকোর্টের মাজার মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মওদুদ।

এই রায়ের পর এখন দল ভাঙার কোন চেষ্টা হচ্ছে কিনা, এমন প্র্রশ্নের জবাবে মওদুদ বলেন, সেটা আমার জানা নেই। তবে আমরা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ।তিনি বলেন, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী দলের প্রধান এখন তারেক রহমান। তার নির্দেশনায় দল চলবে। তবে সিদ্ধান্ত গ্রহণ করবে স্থায়ী কমিটি যৌথভাবে। তারেক রহমানের পরামর্শে।

আপিলের বিষয়ে তিনি বলেন, আমরা ইতোমধ্যে রায়ের সার্টিফাইড কপি পাওয়ার জন্য আবেদন করেছি। আশা করছি রবিবারের মধ্যেই সেটা পেয়ে যাবো। এটি পেলেই আমরা রায় স্থগিত এবং জামিনের জন্য আবেদন করবো। আশা করি তিনি জামিন পাবেন এবং রায়ও স্থগিত হবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের